৫ দফা কমার পর দেশের বাজারে আবারও চড়ল স্বর্ণের দাম। বুধবার (০৬ মে) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স সমিতি। এর আগে টানা কয়েক দফায় দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও নতুন ঘোষণায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে প্রায় আড়াই লাখ টাকা।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় বিক্রি হবে। রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে স্বর্ণে টানা ৫ দফা এবং রুপায় ২ দফা দাম কমানো হয়েছিল। আকস্মিক এই দাম বৃদ্ধিতে জুয়েলারি ব্যবসায় নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে।