ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পাইলটের হুমকির ঘটনায় ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুর থেকে প্রকাশিত দৈনিক রুদ্রবার্তার প্রকাশক-সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলটের প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মোজাম্মেল হক চঞ্চল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতারা বলেন, এই ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতা চঞ্চল ও আতাউর।
তারা সাংবাদিক পাইলটকে প্রাননাশের হুমকিদাতা দুবৃর্ত্তকে অবিলম্বে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পুলিশের কর্মকর্তাদের প্রতি দাবি জানান।
শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা হুমকিপ্রাপ্ত সাংবাদিক পাইলটের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সংগঠন শরীয়তপুরে কর্মরত সৎ সাংবাদিকতা চর্চায় নিয়োজিত গণমাধ্যম কর্মীদের পাশে রয়েছে।