বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম স্থানে উঠে এসেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর ২০২৫ সালের সূচক অনুযায়ী, বাংলাদেশের স্কোর ৩৩.৭১। গত বছর দেশটির অবস্থান ছিল ১৬৫তম। দক্ষিণ এশিয়ায় ভারত (১৫১তম), পাকিস্তান (১৫৮তম), ও ভুটান (১৫২তম) বাংলাদেশের চেয়ে পিছিয়ে, তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম), ও মালদ্বীপ (১০৪তম) এগিয়ে রয়েছে।
আরএসএফ জানায়, বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, অর্ধেক দেশে সাংবাদিকতার পরিবেশ ‘খারাপ’। যুক্তরাষ্ট্রও দুই ধাপ পিছিয়ে ৫৭তম স্থানে, যা সিয়েরা লিওনেরও নিচে।