ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের পরিচালকদের সাথে সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়

নতুন বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের(ঢামেক) পরিচালকদের সাথে ঢামেকে কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামানকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে দুই পরিচালক সাংবাদিকদেরও নতুন বছরের শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকদের সাথে পরিচালকদ্বয় ফটোসেশনে অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের মধ্যে রিলাক্স নিউজের মাসুদ রানা, এনটিভির কাজী শফিউল ইসলাম (আল আমিন),যমুনা টেলিভিশনের সৈয়দ আমানত আলী, এশিয়ান টেলিভিশনের মোঃ মহিউদ্দিন,নয়া দিগন্তের শামীম হাওলাদার, যুগান্তরের কাউসার মাহমুদ, ঢাকা টাইমসের আহমেদ মুন্নি, আমার বার্তার জাহাঙ্গীর আলম সাবেক একুশে টিভির মো. এনামুল, নিউজ বাংলা নিউজের আতিকুল ইসলাম, কালের নিউজ টোয়েন্টিফোরের মো জীবন মিয়া ও অগ্রযাত্রা নিউজ টোয়েন্টিফোরের ওমর ফারুকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।