ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের সাংবাদিক খোরশেদ আলমের অকাল মৃত্যুতে বিএমএসএফ’র শোক

পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমের অকাল মৃত্যুতে বিএমএসএফ শোক প্রকাশ করেছে।

সোমবার রাতে এক শোক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং তার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সাহসী সাংবাদিক খোরশেদ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরন করেন।

তার অকাল মৃত্যুতে এলাকার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

খোরশেদ মাছরাঙা টিভি ও অনলাইন নিউজপোর্টাল পরিবর্তনের পঞ্চগড় প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।