ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবাঞ্ছিত ঘোষণা

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত খবর প্রকাশ করায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জনিয়েছে দেশের সিনিয়র সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরাবর লিখিতভাবে এ দাবি জানানো হয়। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক মানববন্ধনে মুন্নি সাহাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান সাংবাদিকরা।

এই আবেদনের অনুলিপি দেয়া হয় সভাপতি- ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সভাপতি- জাতীয় প্রেসক্লাব। সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সভাপতি- নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি নির্বাচনে ছবি তোলার সময় রায়েরবাজারে আওয়ামী লীগের হামলায় আক্রান্ত হয় জাস্টনিউজবিডি.কম এর সাবেক কর্মী ও আগামি নিউজ অনলাইন পোর্টালের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬ সাংবাদিক। সন্ত্রাসীদের হামলা প্রসঙ্গে ঐ এলাকার নির্বাচিত কাউন্সিলরের সাথে লাইভ অনুষ্ঠানে বিতর্কিত খবর প্রকাশ করে মুন্নি সাহা। যা নিয়ে তীব্র সমালোচনা চলছে। মুন্নি সাহাকে সাংবাদিক নামের কলঙ্ক এবং দালাল বলে চিন্হিত করেছে সাংবাদিকরা।