ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ব্রিজের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই ব্রিজের বালুর নিচ থেকে বৃহস্পতিবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কানু জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বালুর নিচে চাপা পড়া অবস্থায় ৮/১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।