ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২ সন্তানকে ‘হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যার’ চেষ্টা!

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসা থেকে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে তাদের মাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে উদ্ধার করা দুই শিশু- আলফি (৭) ও জান্নাত (১১) ওই এলাকার বাসিন্দা বিপ্লব ও আকতারুন্নেসা পপির সন্তান।

দুই সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

দুই শিশুর শরীরে আগুনের ক্ষত রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।