বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে সেরা ভাষণ: এনামুল হক শামীম স্টাফ রিপোর্টার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালেে ৭ মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে সেরা ভাষণ। যে ভাষণে গোটা বাঙালী জাতির মুক্তির জন্য যা যা দরকার ছিল; তাই ছিলো।
৭ মার্চের ভাষণ নেতৃত্ব দেয়, কতৃত্ব করে। বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে এমন একজন নেতা, যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না হয়ে, বাঙালীদের যা বলতেন, বাঙালীরা তাই শুনতেন। তাঁর জন্ম হয়েছিল বলেই অামরা একটি দেশ, একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত পেয়েছি। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে একাকার হয়ে আছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আম তলায় বাংলাদেশ আবৃতি পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. আক্তারুজ্জামান, বাংলা একাডেমীর মহাপরিচালক মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক কবি আহকামউল্লাহ প্রমূখ।