স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় প্রকল্পের (এলজিএসপি-৩) পরিচালক (অতিরিক্ত সচিব) সরদার সরাফত আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর বারোটার দিকে মতিঝিল সিটি সেন্টারে এসজিএসপির প্রকল্প অফিসে নিজ কক্ষে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন। অফিসের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।