ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে স্বাস্থ্য কর্মী, পুলিশ ও প্রশাসনের জন্য আইসিটি প্রতিমন্ত্রীর পিপিই প্রদান

করোনা পরিস্থিতি মোকাবিলায় নাটোরে কর্মরত স্বাস্থ্য কর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মীদের ব্যক্তিগত সুরক্ষায় ৫০০ পিপিই, ৮ হাজার মাস্ক ও ৪ হাজার জোড়া হ্যান্ড গ্লাভস দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমানের হাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন তিনি।

এছাড়া সাংবাদিকদের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস প্রদান করেন জুনাইদ আহমেদ পলক।