ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ১৩শ বিদেশফেরত লাপাত্তা, খুঁজে বের করার ঘোষণা ডিসির

বগুড়ায় বিদেশফেরত অর্ধেকের বেশি মানুষ হোম কোয়ারেন্টাইন মানছেন না। বিদেশ থেকে ফিরে আত্মগোপনে চলে গেছেন।

করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব বিদেশফেরতদের হেম কোয়রেন্টাইনে রাখতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাসপোর্টের ঠিকানা মোতাবেক গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বগুড়া জেলার দুই হাজার ২৬৬ জন বাসিন্দা বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৭৬ জন। এক হাজার ২৯০ জন বিদেশফেরত হোম কোয়ারেন্টাইন পালন করেননি। এমকি তাদের অনেকেই পাসপোর্টে দেয়া ঠিকানাতেও অবস্থান করেননি।

এদিকে, তাদের মধ্যে কেউ করোনাভাইরাস আক্রান্ত হয়ে থাকলে তা সংক্রমিত হয়ে মহামারি ধারণ করতে পারে এমন আশঙ্কায় তাদের খুঁজে বের করতে কাজ শুরু করছে প্রশাসন।

প্রশাসনের পক্ষে কঠোর অবস্থানের কথা জানিয়ে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ বলেন, ‘বিদেশফেরতদের মধ্যে হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদেরকে ১১ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের পর তাদের খুঁজে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে বাধ্য করা হবে।’

ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ সদস্য এবং পৌরসভার কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক।