ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত এক

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে যে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আটজন ডেঙ্গু রোগী রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৭৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং এক লাখ এক হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হন এক লাখ এক হাজার ৩৭ জন।

সরকারি হিসেবে ২০১৯ সালে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান ১৭৯ জন।