ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় নতুন একজন ডেঙ্গু রোগী শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়, বর্তমানে একজন ডেঙ্গু রোগী রাজধানীর বাইরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৯১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময় ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।