০২ মে, ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ভোক্তা-অধিকার মাদারীপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেদাউসির নেতৃত্বে মাদারীপুরের সদর উপজেলার একটি খেজুরের আড়তে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অপরাধে একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ব্যবসায়ীদের ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও নায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। যাতে করে ব্যাবসাইরা কোন প্রকার অসৎ উপায় অবলম্বন করতে নাপারে।
এছাড়া মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেদাউসির এই সময় সকল কে ভীড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেন। অভিযানে সহায়তা করেন জেলা সেনিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম।