ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় ৫০৫৪ নার্স নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার ৫০৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এই ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করেছে। আগামী ১২ মের মধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে।