ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন প্রদান ও ছাঁটাই না করার দাবিতে নাটোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন

বন্ধকালীন সময়ে ৫০ ভাগ বেতন প্রদানসহ শ্রমিক-কর্মচারী ছাঁটাই না করার দাবিতে নাটোরের কানাইখাল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সকালে মানববন্ধন করেছে হোটেল শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সীমিত আকারে হোটেল খোলা থাকবে এ অজুহাতে মালিকরা অর্ধেক শ্রমিক ছাঁটাই করছে। পাশাপাশি বন্ধকালীন সময়ের কোনো বেতন শ্রমিকদের দেয়া হচ্ছে না।

দুর্যোগ মোকাবিলায় শ্রমিকদের সাথে বৈরিতা না করতে মালিকদের প্রতি আহ্বান জানান তারা।

হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ধীরেন দাস ও সাধারণ সম্পাদক সম্পাদক সমর চন্দ্র সরকার মানববন্ধনে বক্তব্য রাখেন।