ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: দেশে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪১ জনের করোনা শনাক্ত এবং আরও ১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১০৪১ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে।

নাসিমা সুলতানা জানান, ঢাকায় মোট ৪৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং তিনজন নারী। ঢাকায় ৯ জন মারা গেছেন। বাকি পাঁচজন চট্টগ্রামে, যোগ করেন তিনি।