ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত বিশ্বনাথের জনস্বাস্থ্য প্রকৌশলী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত সরকার।

বুধবার বিকালে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গেল ১০ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।

তিনি জানান, নারী-শিশু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চার পুলিশ কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ এ উপজেলায় মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।