ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে দুই জন করোনা জয় করে ফিরল স্বজনদের কাছে

দিনাজপুরের নবাবগঞ্জে দুই জন করোনা জয় করে ফিরল স্বজনদের কাছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় করোনা সুস্থ হওয়া দুইজনের মাঝে উপহার সামগ্রী প্রদান করছেন উপজেলা প্রশাসন।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো দুই জন সুস্থ্য ও জয়ী হয়ে ফিরল স্বজনদের কাছে। করোনা সুস্থ হওয়া দুইজনের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার করোনাজয়ী বড় কচুয়া গ্রামের সাহাবুদিন (৫০) বাড়িতে গিয়ে ও হাতিশাল গ্রামের সামিউল ইসলামকে (২৪) হাসপতাল থেকে যাবার সময় অভিনন্দন জানান এবং তাদের হাতে সুস্থ্যতার সনদপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার বলেন- উপজেলায় একদিনে ৩ ব্যক্তি করোনায় সনাক্ত হয়। তাদের মধ্যে ২ জনকে হোম আইসোলেসনে এবং ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তাদের মধ্যে আগে একজন সুস্থ হয়েছেন আজ ২ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়েছে। এই ২ জনের শরীরে গত ১৪ এপ্রিল করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তারা প্রায় ১ মাস চিকিৎসাধীন থাকায় সম্পুর্ন সুস্থ্য হলেন। তিনি করোনা সংক্রমন থেকে রক্ষায় সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহŸান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহজাহান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রকুমার প্রকাশ, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ সহ হাসাপাতালের অন্যান্য মেডিকেল অফিসারসহ প্রমুখ।