নীলফামারীতে মা-ছেলে ও দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও সাজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন শুক্রবার রাতে নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬১ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত সাজনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে মা(৫৭) ও ছেলে (৩০), সৈয়দপুর হাসপাতাল এলাকার (৪০) ও (৪৫) দুজন, ডোমার উপজেলা হাসপাতালের এক স্বাস্থকর্মী(৪৫), জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার(৩০) এবং কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার(৪০) রয়েছে।