ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রাকচাপায় ট্রলি চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় সেলিম হোসেন নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় মহাসড়কে বিকল হওয়া ট্রলি মেরামত করছিলেন চালক সেলিম। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। হাইওয়ে পুলিশ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।