ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারাবিহর নামাজ শেষে বাড়ি ফিরে দেখলেন স্ত্রীর গলাকাটা লাশ

রাজশাহী পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে মঙ্গলবার রাতে এক গৃহবধূকে গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে।

নিহত ছতেরা বেগম (৩৮) হরিপুর টেংরামারি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।

দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ছতেরা বেগমের স্বামী আনিসুর রহমান ও তার ছেলে তারাবিহর নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে তারা বাড়ি ফিরে ছতেরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। লাশ তার শোয়ার ঘরে পড়ে ছিল। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান ওসি।