ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি সোহরাবের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের স্ত্রী লুৎফুন্নেছার মৃত্যুতে বুধবার গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

লুৎফুন্নেছা ৫৭ বছর বয়সে আজ সন্ধ্যায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।