ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) বুধবার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, ‘ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।’

এছাড়া কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসটি বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকবে।

তবে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে হালকা তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।