ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লয়েড হত্যা : মিনেসোটা পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার ঘোষণা!

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের মুখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মিন্নিয়াপোলিস সিটি কাউন্সিল। গতকাল রবিবারই তারা ঘোষণা দিয়েছে, মিনেসোটা পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার ব্যাপারে।

সিটি কাউন্সিলের ১২ জনের মধ্যে ৯ জন সদস্য সিদ্ধান্ত নিয়েছেন, মিনেসোটা পুলিশ বিভাগে অর্থায়ন বন্ধ করবেন এবং নিজেদের সম্প্রদায়ভিত্তিক জননিরাপত্তা মডেল বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া হবে।

সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সিদ্ধান্ত নেওয়ার পর তাদের প্রধান লিসা বেন্ডার জানিয়েছেন, এটা পরিষ্কার যে- আমাদের পুলিশের কার্যক্রম আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদ রাখছে না। এই মেয়াদে আমাদের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশের কার্যক্রম এখন যে অবস্থায় আছে তার সমাপ্তি ঘটানোর ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং জনসাধারণের সুরক্ষার সিস্টেমগুলো পুনরায় তৈরি করা হবে; যা প্রকৃতপক্ষে আমাদের সুরক্ষিত রাখবে।

এজন্য মিনেসোটা পুলিশের জন্য অর্থায়ন বন্ধ করা হবে এবং অন্যান্য সিদ্ধান্ত শিগগিরই আসবে বলে সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট