ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে করোনায় সাবেক পৌর মেয়রের মৃত্যু

জেলার লামা উপজেলার সাবেক পৌর মেয়র করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

মৃত মো. তাজুল ইসলাম লামা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন প্রথম আলো পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তাজুল ইসলাম প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।