ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত আহাদ আলী(৩২) দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার আহাদ আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) বিকালে তিনি মারা যান।

নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তত্বাবধায়ক।

এদিকে, সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।