ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জন্মদিন উদযাপন: নড়াইলে ১৫ জনের জরিমানা

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন উদযাপন করতে গিয়ে চুয়াডাঙ্গায় জরিমানা গুনতে হয়েছে তার ১৫ জন ভক্তকে।

বুধবার রাতে জেলার দামুড়ড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার সমালোচনা করেন অনেকে।

স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার বাসষ্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে অবস্থান নিয়ে ১৫/ ১৬ জনের একদল যুবক আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করছিলেন। রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। করোনার মধ্যে সরকারি নির্দেশ অমান্য করা ও শারীরিক দূরত্ব বজায় না রাখার অপরাধে সেখানে জড়ো হওয়া ১৫ যুবককে ১০০ টাকা করে এবং ওই কফি হাউজের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন বিকাল ৪টার পর থেকে আমরা নিয়মিত টহলে বের হই। এর অংশ হিসাবে বুধবার দামুড়–হুদা বাসষ্ট্যান্ডে পৌঁছালে ওই যুবককদের অবস্থান দেখতে পাই। কারণ জানতে চাইলে তারা মেসির জন্মদিনের জন্য জড়ো হওয়ার কথা জানায়।’

তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করার কারণে ১৫ যুবককে ১০০ টাকা করে এবং ওই দোকান মালিকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।