ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ায় আরও একজন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ইদিল বিশ্বাস (৮২) কুমারখালী উপজেলার গরুরিয়া গ্রামের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম বলেন, গত ১৫ জুন নমুনা পরীক্ষায় ইদিল বিশ্বাস করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

এ ন‌িয়ে জেলায় এখন পর্যন্ত করোনা পজেটিভ সাতজনের মৃত্যু হলো।