ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস: রাজশাহীতে নতুন শনাক্ত ৬৬

রাজশাহীতে এক দিনে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৬২ জন রয়েছেন। বাকি চারজন বাগমারা ও চারঘাট উপজেলার।

এ নিয়ে রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭৭ জনে। এর মধ্যে নগরীতে আক্রান্ত ৩৩৫ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং হাসপাতালের দুই ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষা করে নতুনদের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আক্রান্তদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। তারা সবাই বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া রামেক হাসপাতালের একজন চিকিৎসক, দুজন নার্স ও একজন ওয়ার্ড বয় এবং তিনজন র‌্যাব সদস্য রয়েছেন।