ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমে) হাসপাতালে একদিনে করোনাভাইরাসে একজন ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, গত এপ্রিল থেকে এ পর্যন্ত হাসপাতালে করোনা পজিটিভ ২৫ জন আর ১১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১০৮ জন ভর্তি আছেন। এদের মধ্যে পজিটিভ ৩১ ও উপসর্গ নিয়ে ৭৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়তুজ্জামান জানান, রবিবার নতুন ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ২৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।