ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নতুন ৫৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ১৪৬৩

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে আরও ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন ১৪৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০৭ জন। মারা গেছেন ২৪ জন।

সোমবার রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, তিনটি ল্যাবে মোট ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৬ জনের পজিটিভ ও ৩০৪ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন করোনা পজিটিভ একজনের আবারও পজিটিভ এসেছে।

নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলার ১৩ জন, হোসেনপুরের তিন, করিমগঞ্জের দুই, কটিয়াদীর আট, কুলিয়ারচর, অষ্টগ্রামের একজন করে, ভৈরবের পাঁচ ও বাজিতপুর উপজেলার ২৩ জন  রয়েছেন।