ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন মুক্ত পূর্ব রাজাবাজার

টানা ২১ দিন লকডাউনের পর খুলে দেওয়া হলো রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার। তবে চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে খুলে দেয়া হয় এলাকাটি।

এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, বুধবার থেকে আবারো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন রাজাবাজারের বাসিন্দারা।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। পরে আরও সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।