ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে লালমনিরহাটে বজ্রপাতে নিহত ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- ওই গ্রামের খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৪)। আহতরা হলেন- একই গ্রামের ইব্রাহিমের ছেলে বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান জানান, সকাল ১০টার দিকে স্যাকোয়া নদীতে মাছ ধরছিল একদল গ্রামবাসী। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই রাকিব ও জাহেদুল নিহত এবং বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।