ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনা ও মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহের কাজে ব্যবহৃত দুটি ‘হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে আমাদানিকৃত এ চিকিৎসা সামগ্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রীর ছোট ভাই মো. সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুব শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত আরও দুটি হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করা হবে।

এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে প্রদান করেন।