ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়ল

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন ও সুস্থ হয়েছেন এক হাজার ১১৬ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুটি ল্যাবে মোট ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত ও ২০৬ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন কোভিড-১৯ পজেটিভ দুজনের আবারও পজেটিভ এসেছে।

নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১০ জন, করিমগঞ্জ, ভৈরব ও নিকলীতে চারজন করে, তাড়াইল ও কটিয়াদীতে দুজন করে এবং কুলিয়ারচরের এক রয়েছেন।