ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিড-১৯: মাগুরায় নতুন শনাক্ত ২১

মাগুরায় নতুন করে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ল ১৬৬ জন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ‘জেলায় নতুন করে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরে ২০ জন ও শ্রীপুরে একজন রয়েছেন।’

নতুন রোগীদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

মাগুরায় মোট শনাক্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ জন এবং মারা গেছেন তিনজন।