ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ১০৩৯

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২৫ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৩৯ জনে।

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, নতুন শনাক্তের মধ্যে ১৮ জনই জেলা শহরের বাসিন্দা। এছাড়া ছাতক উপজেলায় চারজন, জগন্নাথপুরে দুজন ও জামালগঞ্জে একজন রয়েছেন।

বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৯৪টি নমুনা পরীক্ষায় এ ২৫ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৫২৮ জন এবং মারা গেছেন সাতজন।

সিভিল সার্জন বলেন, ‘নতুন আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখার ব্যবস্থা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করব।’