ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অন্ত:স্বত্তা নারীর ‘আত্মহত্যা’

রাজধানীর মুগদা এলাকায় শুক্রবার সকালে তিন মাসের এক অন্ত:স্বত্তা নারী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে।

মৃত শিরিন আক্তার (২২) পটুয়াখালীর বাউফলের সোহেল রানার স্ত্রী।

ভিকটিমের মা জানান, গত একমাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন শিরিন।

সকাল ৯টার দিকে সিলিং ফ্যানে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাকে ঢামেকে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।