ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে করোনা উপসর্গে মারা গেলেন ২ জন

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

তারা হলেন- জেলা শহরের রহমতপুর এলাকার আলা বখশের স্ত্রী ফাতেমা বেগম (৬৭) ও ফরিদগঞ্জের বালুথুবা এলাকার শাহ আলম ফরাজি (৫৫)।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদ্দৌলা জানান, ফাতেমা বেগম ৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে মারা যান শাহ আলম ফরাজি। তিনি করোনার উপসর্গ শ্বাসকষ্ট ও বুকে ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্লাহ জানান, জেলায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১০৭৯ জন। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন।