ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পরিবারসহ অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও তার পরিবারের করোনা পজেটিভ এসেছে।

তার স্ত্রী, শিশু পুত্র, ড্রাইভার ও বডিগার্ড করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার রাতে ফরিদপুরের সিভিল সার্জন ড. সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে ২ হাজার ৬৩৭ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে মারা গেছেন ২৫ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, এ পর্যন্ত জেলায় ১৯৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এসআই হাফিজুর রহমান মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৭০ পুলিশ সদস্য।