ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৯৭৬

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৩ জন।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস জানায়, নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৩, কমলনগরে এক, রায়পুরে তিন ও রামগঞ্জে পাঁচজন রয়েছেন।

এ পর্যন্ত জেলায় ৬২ জন করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে মৃত ব্যক্তির নমুনা থেকে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দুজন শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।