ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে চুরি হওয়া ৫টি ল্যাপটপ উদ্ধার, আটক ১

জেলার কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের চুরি হওয়া পাঁচটি ল্যাপটপ ও একটি প্রজেক্টরসহ মঙ্গলবার একজনকে আটক করেছে পুলিশ।

আটক আনোয়ার হোসেন সজীব (২৫) উপজেলার কাজীরহাট এলাকার কুতুবউদ্দিনের ছেলে।

জানা গেছে, গত ১৭ মে দিবাগত রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার হ্যসবলের রড কেটে নয়টি ল্যাপটপ চুরি হয়।

এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম গঠন করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচটি ল্যাপটপ ও একটি প্রজেক্টরসহ আনোয়ার হোসেন সজীবকে তার বাড়ি থেকে আটক করে।’