ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ ছাড়

নভোএয়ার তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘স্মাইলস’ যাত্রীদের জন্য টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, এই অফারে স্মাইলস সদস্যরা নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। ৩১ জুলাই পর্যন্ত এই অফারে টিকেট ক্রয় করা যাবে।

টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রোমোকোড অপশনে SMILES7ANN কোডটি ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে তিনটি, যশোর তিনটি, সৈয়দপুর চারটি ও সিলেট একটি করে ফ্লাইট পরিচালনা করছে।