ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

রংপুরে পৃথক বজ্রপাতে বৃহস্পতিবার সাবেক ইউপি সদস্যসহ তিনজন মারা গেছেন।

মৃতরা হলেন- রংপুর সিটি করোপরেশনের ১৫ নং ওয়ার্ডের দর্শনো ভুরারঘাট এলাকার বাসিন্দা মৃত কাজী উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে কৃষক এনামুল হক (৩৫) এবং বদরগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের তবারক আলীর ছেলে মোশাররফ হোসেন (৪৮)।

তাজহাট থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতের মধ্যেই ওই তিনজন নিজ নিজ মাঠে কাজ করছিল।

মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।