ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়

নভোএয়ারের বিশেষ ফ্লাইটে ১৯ জন ভারতীয় নাবিক দেশে ফিরে গেছে। করোনাভাইরাসের কারণে তারা বাংলাদেশে অবস্থান করছিল।

ভারতীয় নাবিকদের বহন করা নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ১৮ মিনিটে গোহাটি পৌঁছে।

এই প্রথম আসামের রাজধানী গোহাটি-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালিত হলো।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নভোএয়ার বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট, যশোরে তিনটি, সৈয়দপুরে ৪টি এবং সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করছে।