ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় ইউএনওসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজাসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তরা হলেন- বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা (৩৭), শফিকুল ইসলাম (৪০), রাসেল আহম্মেদ (৩২), রাজিব হোসেন (২৪), তরিকুল ইসলাম (২০), বুলবুল হোসেন (৩৫), আবদুল জাব্বার (৩০), নুরুল হক (৪৫), শারমিন আহমেদ (২৫), তসিকুল ইসলাম (৩৫)।

এ বিষয়ে শনিবার বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান বলেন, গত ২৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলায় ৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুজনের।