ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ পুলিশ সুপার সপরিবারে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার সকালে তিনি জানান, বৃহস্পতিবার বিকালে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার পাওয়া প্রতিবেদন পজেটিভ আসে।

এর আগে তার স্ত্রী ও একমাত্র মেয়ে করোনায় আক্রান্ত হন।

স্ত্রী ও মেয়েকে নিয়ে বাসায় কোয়ারেইন্টেনে রয়েছেন এবং ভালো আছেন বলে জানান এসপি হাসিবুল।

এদিকে, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমাযুন কবীর জানান, এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন।