ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক হুইপ আশরাফ হোসেনের মৃত্যু

ক্যান্সার আক্রান্ত সাবেক হুইপ মো. আশরাফ হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন দেশের প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন। তিনি খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন।

এক-এগারোর পটপরিবর্তনের পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর রাজনীতি থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ যোহর তার জানাজা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।